2255 - حَدَّثَنِي مَالِكٌ، أَنَّهُ بَلَغَهُ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ سُئِلَ عَنِ الرَّقَبَةِ الْوَاجِبَةِ هَلْ تُشْتَرَى بِشَرْطٍ؟ فَقَالَ: لاَ.
আবদুল্লাহ ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তাঁকে ওয়াজিব দাস (ক্রীতদাস) আযাদের (মুক্ত করার) বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল—তাকে কি কোনো শর্তসাপেক্ষে ক্রয় করা যাবে? তিনি বললেন: না।
মুওয়াত্তা মালিক (2255)