2113 - وَحَدَّثَنِي مَالِكٌ، أنَّهُ بَلَغَهُ، أَنَّ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، وَسُلَيْمَانَ بْنَ يَسَارٍ سُئِلاَ: هَلْ يُقْضَى بِالْيَمِينِ مَعَ الشَّاهِدِ، فَقَالاَ: نَعَمْ.
আবু সালামা ইবনে আব্দুর রহমান এবং সুলাইমান ইবনে ইয়াসার (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তাঁদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, একজন সাক্ষীর সাথে কসমের (শপথের) ভিত্তিতে কি বিচারকার্য সম্পন্ন করা যাবে? উত্তরে তাঁরা বললেন: হ্যাঁ।

মুওয়াত্তা মালিক (2113)