1911 - قَالَ مَالِكٌ: وَإِنَّمَا كُرِهَ ذَلِكَ، لأَنَّ الْبَائِعَ يَنْتَفِعُ بِالثَّمَنِ، وَلاَ يُدْرَى هَلْ تُوجَدُ تِلْكَ السِّلْعَةُ عَلَى مَا رَآهَا الْمُبْتَاعُ أَمْ لاَ؟ فَلِذَلِكَ كُرِهَ ذَلِكَ، وَلاَ بَأْسَ بِهِ، إِذَا كَانَ مَضْمُونًا مَوْصُوفًا.
ইমাম মালিক (রহ.) বলেছেন, আর এ কারণেই তা মাকরুহ (অপছন্দনীয়) করা হয়েছে; কারণ বিক্রেতা মূল্য দ্বারা উপকৃত হয়, অথচ ক্রেতা যেমন দেখেছিল, পণ্যটি সে অবস্থায় পাওয়া যাবে কি না, তা জানা যায় না। এই কারণেই তা মাকরুহ করা হয়েছে। তবে যদি তা সুনির্দিষ্টভাবে বর্ণিত (মাউসূফ) এবং জামিনকৃত (মাযমূন) থাকে, তাহলে তাতে কোনো অসুবিধা নেই।

মুওয়াত্তা মালিক (1911)