1770 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَن أَبِيهِ، أَنَّهُ أَخْبَرَهُ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ كَانَ يَدْخُلُ عَلَيْهَا مَنْ أَرْضَعَهُ أَخَوَاتُهَا، وَبَنَاتُ أَخِيهَا، وَلاَ يَدْخُلُ عَلَيْهَا مَنْ أَرْضَعَهُ نِسَاءُ إِخْوَتِهَا.
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সহধর্মিণী। যারা তাঁর (আয়িশা রাঃ-এর) বোনদের এবং তাঁর ভাতিজীদের দুধ পান করেছিল, তারা তাঁর নিকট প্রবেশ করত। কিন্তু যারা তাঁর ভাইদের স্ত্রীদের (ভাবীদের) দুধ পান করেছিল, তারা তাঁর নিকট প্রবেশ করত না।

মুওয়াত্তা মালিক (1770)