1754 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن نَافِعٍ، أَنَّ صَفِيَّةَ بِنْتَ أَبِي عُبَيْدٍ، اشْتَكَتْ عَيْنَيْهَا، وَهِيَ حَادٌّ عَلَى زَوْجِهَا عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، فَلَمْ تَكْتَحِلْ حَتَّى كَادَتْ عَيْنَاهَا تَرْمَصَانِ.
সাফিয়্যাহ বিন্তে আবী উবায়দ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি যখন তাঁর স্বামী আব্দুল্লাহ ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর ইদ্দতকালীন শোক পালন করছিলেন, তখন তাঁর চোখ দুটি অসুস্থ হয়ে পড়েছিল। তবুও তিনি সুরমা ব্যবহার করেননি। (তিনি সুরমা ব্যবহার থেকে বিরত ছিলেন) এমনকি তাঁর চোখ দুটি পিঁচুটিযুক্ত হয়ে প্রায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল।

মুওয়াত্তা মালিক (1754)