1736 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن يَحيَى بْنِ سَعِيدٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، أَنَّهُ كَانَ يَقُولُ: عِدَّةُ أُمِّ الْوَلَدِ إِذَا تُوُفِّيَ عَنهَا سَيِّدُهَا، حَيْضَةٌ.

قَالَ مَالِكٌ: وَهُوَ الأَمْرُ عِنْدَنَا.

قَالَ مَالِكٌ: وَإِنْ لَمْ تَكُنْ مِمَّنْ تَحِيضُ، فَعِدَّتُهَا ثَلاَثَةُ أَشْهُرٍ.
কাসিম ইবনু মুহাম্মাদ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলতেন: উম্মুল ওয়ালাদ (মনিবের সন্তান প্রসবকারী দাসী) এর মনিব মারা গেলে তার ইদ্দত হলো একটি হায়েয (মাসিক ঋতুস্রাব)।



ইমাম মালেক (রাহিমাহুল্লাহ) বলেন, আমাদের নিকট এটিই আমলযোগ্য বিধান।



মালেক (রাহিমাহুল্লাহ) আরও বলেন, আর যদি সে এমন নারী হয় যার হায়েয হয় না (বা বন্ধ থাকে), তবে তার ইদ্দত হলো তিন মাস।

মুওয়াত্তা মালিক (1736)