169 - حَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ السَّبَّاقِ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ فِي جُمُعَةٍ مِنَ الْجُمَعِ: يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ إِنَّ هَذَا يَوْمٌ جَعَلَهُ اللهُ عِيدًا فَاغْتَسِلُوا، وَمَنْ كَانَ عِنْدَهُ طِيبٌ فَلاَ يَضُرُّهُ أَنْ يَمَسَّ مِنْهُ، وَعَلَيْكُمْ بِالسِّوَاكِ.
ইবনে আস-সাব্বাক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুআর দিনগুলোর মধ্যে কোনো এক জুমুআর দিনে বলেছেন: হে মুসলিম সমাজ! নিশ্চয়ই এটি এমন একটি দিন যাকে আল্লাহ তাআলা ঈদ (উৎসবের দিন) হিসেবে নির্ধারণ করেছেন। সুতরাং তোমরা গোসল করো। আর যার কাছে সুগন্ধি আছে, সে তা ব্যবহার করলে তার কোনো ক্ষতি হবে না। আর তোমরা অবশ্যই মিসওয়াক ব্যবহার করবে।

মুওয়াত্তা মালিক (169)