165 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَن عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَن أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، أَنَّهَا أَتَتْ بِابْنٍ لَهَا صَغِيرٍ، لَمْ يَأْكُلِ الطَّعَامَ، إِلَى رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَأَجْلَسَهُ فِي حَجْرِهِ، فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ بِمَاءٍ، فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ.
উম্মে কায়স বিনতে মিহসান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি তাঁর একটি ছোট ছেলেকে, যে তখনো খাবার খাওয়া শুরু করেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট নিয়ে আসলেন। তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে নিজের কোলে বসালেন। সে তাঁর কাপড়ের উপর পেশাব করে দিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পানি আনতে বললেন এবং (পেশাবের স্থানে) তা ছিটিয়ে দিলেন, কিন্তু ধৌত করলেন না।

মুওয়াত্তা মালিক (165)