161 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن هِشَامِ بْنِ عُرْوَةَ، عَن أَبِيهِ، أَنَّهُ قَالَ: لَيْسَ عَلَى الْمُسْتَحَاضَةِ إِلاَّ أَنْ تَغْتَسِلَ غُسْلاً وَاحِدًا، ثُمَّ تَتَوَضَّأُ بَعْدَ ذَلِكَ لِكُلِّ صَلاَةٍ.
উরওয়াহ ইবনুয যুবাইর (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: মুস্তাহাযা (দীর্ঘ রক্তস্রাবে আক্রান্ত) নারীর উপর একবার মাত্র গোসল করা ছাড়া অন্য কিছু (অর্থাৎ প্রত্যেক সালাতের জন্য গোসল) আবশ্যক নয়। অতঃপর সে প্রত্যেক সালাতের জন্য (নতুন করে) ওযু করবে।

মুওয়াত্তা মালিক (161)