1409 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن يَحيَى بْنِ سَعِيدٍ، عَن سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّهُ كَانَ يَقُولُ: مَا ذُبِحَ بِهِ إِذَا بَضَعَ، فَلاَ بَأْسَ بِهِ إِذَا اضْطُرِرْتَ إِلَيْهِ.
সাঈদ ইবনুল মুসাইয়াব (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলতেন: যা দ্বারা যবেহ করা হয়, আর তা যদি (পশুর দেহে) গভীর ক্ষত সৃষ্টি করে (এবং রক্ত প্রবাহিত হয়), তবে যখন তুমি এর জন্য বাধ্য হও (অর্থাৎ চরম প্রয়োজনের সম্মুখীন হও), তখন তাতে কোনো অসুবিধা নেই।
মুওয়াত্তা মালিক (1409)