1404 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن يَحيَى بْنِ سَعِيدٍ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَيَّاشِ بْنِ أَبِي رَبِيعَةَ الْمَخْزُومِيَّ أَمَرَ غُلاَمًا لَهُ أَنْ يَذْبَحَ ذَبِيحَةً، فَلَمَّا أَرَادَ أَنْ يَذْبَحَهَا، قَالَ لَهُ: سَمِّ اللهَ، فَقَالَ لَهُ الْغُلاَمُ: قَدْ سَمَّيْتُ، فَقَالَ لَهُ: سَمِّ اللهَ وَيْحَكَ، قَالَ لَهُ: قَدْ سَمَّيْتُ اللهَ، فَقَالَ لَهُ عَبْدُ اللهِ بْنُ عَيَّاشٍ: وَاللَّهِ لاَ أَطْعَمُهَا أَبَدًا.
আব্দুল্লাহ ইবনে আইয়াশ ইবনে আবি রাবি’আ আল-মাখযূমী (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত,
তিনি তাঁর এক গোলামকে একটি পশু যবেহ করার নির্দেশ দিলেন। যখন সে পশুটি যবেহ করতে উদ্যত হলো, তখন তিনি তাকে বললেন: আল্লাহর নাম নাও (বিসমিল্লাহ বলো)। তখন গোলামটি তাঁকে বললো: আমি তো (বিসমিল্লাহ) বলেছি। তিনি তাকে বললেন: তোমার সর্বনাশ হোক! আল্লাহর নাম নাও। সে তাঁকে বললো: আমি তো আল্লাহর নাম নিয়েছি। তখন আব্দুল্লাহ ইবনে আইয়াশ বললেন: আল্লাহর কসম, আমি কক্ষনো এই (যবেহ করা) পশুটির মাংস খাব না।

মুওয়াত্তা মালিক (1404)