138 - قَالَ يَحيَى: قَالَ مَالِكٌ: مَنْ قَامَ إِلَى الصَّلاَةِ فَلَمْ يَجِدْ مَاءً، فَعَمِلَ بِمَا أَمَرَهُ اللهُ بِهِ مِنَ التَّيَمُّمِ، فَقَدْ أَطَاعَ اللهَ، وَلَيْسَ الَّذِي وَجَدَ الْمَاءَ بِأَطْهَرَ مِنْهُ، وَلاَ أَتَمَّ صَلاَةً، لأَنَّهُمَا أُمِرَا جَمِيعًا، فَكُلٌّ عَمِلَ بِمَا أَمَرَهُ اللهُ بِهِ، وَإِنَّمَا الْعَمَلُ بِمَا أَمَرَ اللهُ بِهِ مِنَ الْوُضُوءِ لِمَنْ وَجَدَ الْمَاءَ، وَالتَّيَمُّمِ لِمَنْ لَمْ يَجِدِ الْمَاءَ، قَبْلَ أَنْ يَدْخُلَ فِي الصَّلاَةِ.
ইমাম মালেক (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত।



ইমাম মালেক (রাহিমাহুল্লাহ) বলেন: যে ব্যক্তি সালাতের জন্য দাঁড়ালো কিন্তু পানি পেলো না, অতঃপর আল্লাহ্‌ তাকে তায়াম্মুমের যে নির্দেশ দিয়েছেন সে অনুযায়ী আমল করলো, সে অবশ্যই আল্লাহর আনুগত্য করলো। আর যে ব্যক্তি পানি পেলো (এবং ওযু করলো), সে তায়াম্মুমকারীর চেয়ে অধিক পবিত্রও নয়, এবং তার সালাতও অধিক পূর্ণাঙ্গ নয়। কারণ তাদের উভয়কেই (পবিত্রতার) নির্দেশ দেওয়া হয়েছে, আর প্রত্যেকেই আল্লাহ্‌র নির্দেশিত বিধান অনুযায়ী কাজ করেছে। বস্তুতঃ আল্লাহ্‌র নির্দেশিত আমল হলো সালাতে প্রবেশের পূর্বে যে ব্যক্তি পানি পেলো তার জন্য ওযু করা, আর যে পানি পেলো না তার জন্য তায়াম্মুম করা।

মুওয়াত্তা মালিক (138)