1352 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ، عَن عَمَّتِهِ، أَنَّهَا حَدَّثَتْهُ عَن جَدَّتِهِ، أَنَّهَا كَانَتْ جَعَلَتْ عَلَى نَفْسِهَا مَشْيًا إِلَى مَسْجِدِ قُبَاءٍ، فَمَاتَتْ وَلَمْ تَقْضِهِ، فَأَفْتَى عَبْدُ اللهِ بْنُ عَبَّاسٍ ابْنَتَهَا أَنْ تَمْشِيَ عَنهَا.
আব্দুল্লাহ ইবনে আবি বকরের ফুফু (রাহিমাহাল্লাহু) তাঁর দাদী থেকে বর্ণনা করেছেন: নিশ্চয়ই তিনি (দাদী) নিজের উপর মান্নত করেছিলেন যে তিনি কূবা মসজিদে হেঁটে যাবেন। কিন্তু তিনি তা (মান্নত) পূর্ণ করার আগেই মৃত্যুবরণ করেন। অতঃপর আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁর (মৃত দাদীর) কন্যাকে ফতওয়া দিলেন যে, সে যেন তার পক্ষ থেকে হেঁটে সেই মান্নতটি পূর্ণ করে।

মুওয়াত্তা মালিক (1352)