1350 - حَدَّثَنِي عَن مَالِكٍ، عَن رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ قَالَ: قَدِمَ عَلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ مَالٌ مِنَ الْبَحْرَيْنِ، فَقَالَ: مَنْ كَانَ لَهُ عِنْدَ رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ وَأْيٌ أَوْ عِدَةٌ، فَلْيَأْتِنِي، فَجَاءَهُ جَابِرُ بْنُ عَبْدِ اللهِ، فَحَفَنَ لَهُ ثَلاَثَ حَفَنَاتٍ.

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
রবী’আ ইবনে আবী আব্দুর রহমান (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: বাহরাইন থেকে কিছু সম্পদ আবূ বকর সিদ্দীক (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট এলো। তখন তিনি বললেন: যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট (কোনো মালের) প্রতিশ্রুতি বা অঙ্গীকার রয়েছে, সে যেন আমার নিকট আসে। অতঃপর জাবের ইবনে আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁর নিকট আসলেন, আর তিনি তাঁকে তিন মুষ্টি ভরে (সম্পদ) দিলেন।

মুওয়াত্তা মালিক (1350)