1238 - قَالَ: وَإِنْ حَاضَتِ الْمَرْأَةُ بِمِنًى، قَبْلَ أَنْ تُفِيضَ، فَإِنْ كَرِيَّهَا يُحْبَسُ عَلَيْهَا أَكْثَرَ مِمَّا يَحْبِسُ النِّسَاءَ الدَّمُ.
যদি কোনো নারী মিনায় ইফাদাহর (আবশ্যিক তাওয়াফ) পূর্বে হায়েযগ্রস্তা হয়ে পড়েন, তবে তার ভাড়া করা বাহনকে তার জন্য সেই সময়ের চেয়েও অধিক সময় অপেক্ষা করানো হবে, যেই সময়কাল পর্যন্ত সাধারণত হায়েয নারীদেরকে (মক্কায়) আটকে রাখে।
মুওয়াত্তা মালিক (1238)