1232 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ، عَن أَبِيهِ، عَن عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَن عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّهَا قَالَتْ لِرَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: يَا رَسُولَ اللهِ، إِنَّ صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ قَدْ حَاضَتْ، فَقَالَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: لَعَلَّهَا تَحْبِسُنَا، أَلَمْ تَكُنْ طَافَتْ مَعَكُنَّ بِالْبَيْتِ؟ قُلْنَ: بَلَى، قَالَ: فَاخْرُجْنَ.
আয়িশা উম্মুল মু’মিনীন (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বললেন, “হে আল্লাহর রাসূল! সাফিয়্যা বিনত হুয়াই (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তো হায়েযগ্রস্ত (মাসিক ঋতুযুক্তা) হয়ে পড়েছেন।”
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, “তবে কি সে আমাদের আটকে রাখবে? সে কি তোমাদের সাথে বাইতুল্লাহর তাওয়াফ করেনি?”
তাঁরা (উপস্থিত মহিলারা) বললেন, “হ্যাঁ, করেছে।”
তিনি বললেন, “তাহলে তোমরা (স্বদেশের দিকে) রওনা হও।”

মুওয়াত্তা মালিক (1232)