1214 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن نَافِعٍ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ يَقُولُ: مَنْ غَرَبَتْ لَهُ الشَّمْسُ مِنْ أَوْسَطِ أَيَّامِ التَّشْرِيقِ وَهُوَ بِمِنًى، فَلاَ يَنْفِرَنَّ حَتَّى يَرْمِيَ الْجِمَارَ مِنَ الْغَدِ.
আবদুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলতেন: যে ব্যক্তির জন্য আইয়ামে তাশরীকের মধ্যম দিনে (অর্থাৎ ১২ই যুলহাজ্জ) সূর্য অস্তমিত হবে, আর সে মিনায় অবস্থান করবে, সে যেন পরের দিন জামারায় কঙ্কর নিক্ষেপ না করা পর্যন্ত (মিনা থেকে) প্রস্থান না করে।

মুওয়াত্তা মালিক (1214)