1209 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن هِشَامِ بْنِ عُرْوَةَ، عَن أَبِيهِ، أَنَّهُ قَالَ، فِي الْبَيْتُوتَةِ بِمَكَّةَ لَيَالِيَ مِنًى: لاَ يَبِيتَنَّ أَحَدٌ إِلاَّ بِمِنًى.
উরওয়াহ ইবনে যুবাইর (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি মিনার রাতগুলোতে মক্কায় রাত যাপন করা প্রসঙ্গে বলেছেন: মিনায় ছাড়া অন্য কোথাও কারও রাত যাপন করা উচিত নয়।
মুওয়াত্তা মালিক (1209)