1118 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن نَافِعٍ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ لاَ يَشُقُّ جِلاَلَ بُدْنِهِ وَلاَ يُجَلِّلُهَا، حَتَّى يَغْدُوَ مِنْ مِنًى إِلَى عَرَفَةَ.
আব্দুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি তাঁর কুরবানীর পশুর গলার আবরণ বা চাদর ছিঁড়তেন না এবং সেগুলোকে (আবরণ দিয়ে) আবৃতও করতেন না, যতক্ষণ না তিনি মিনা থেকে আরাফার দিকে যাত্রা করতেন।

মুওয়াত্তা মালিক (1118)