1106 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَن أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ رَأَى رَجُلاً يَسُوقُ بَدَنَةً، فَقَالَ: ارْكَبْهَا، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّهَا بَدَنَةٌ، فَقَالَ: ارْكَبْهَا، وَيْلَكَ فِي الثَّانِيَةِ أَوِ فِي الثَّالِثَةِ.
আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,



রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে একটি ‘বাদানাহ’ (কুরবানীর জন্য নির্দিষ্ট পশু) হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। তিনি তাকে বললেন, "এটির উপর আরোহণ করো।" লোকটি বলল, "ইয়া রাসূলুল্লাহ! এটি তো ‘বাদানাহ’ (কুরবানীর পশু)!" তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, "আরোহণ করো, দুর্ভোগ তোমার জন্য!" – (এ কথাটি তিনি) দ্বিতীয়বার অথবা তৃতীয়বার বললেন।

মুওয়াত্তা মালিক (1106)