1089 - حَدَّثَنِي يَحيَى، عَن مَالِكٍ، عَن جَعْفَرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، عَن أَبِيهِ، عَن جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ يَقُولُ حِينَ خَرَجَ مِنَ الْمَسْجِدِ وَهُوَ يُرِيدُ الصَّفَا، وَهُوَ يَقُولُ: نَبْدَأُ بِمَا بَدَأَ اللهُ بِهِ، فَبَدَأَ بِالصَّفَا.
জাবির ইবনে আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন তিনি মাসজিদ থেকে বের হয়ে সাফা (পাহাড়ের) দিকে যাচ্ছিলেন, তখন তিনি বলছিলেন: “আল্লাহ যা দিয়ে শুরু করেছেন, আমরাও তা দিয়েই শুরু করব।” অতঃপর তিনি সাফা (পাহাড়) দিয়েই শুরু করলেন।
মুওয়াত্তা মালিক (1089)