1082 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن هِشَامِ بْنِ عُرْوَةَ، عَن أَبِيهِ، أَنَّهُ قَالَ: مَنْ أَفَاضَ فَقَدْ قَضَى اللهُ حَجَّهُ، فَإِنَّهُ، إِنْ لَمْ يَكُنْ حَبَسَهُ شَيْءٌ، فَهُوَ حَقِيقٌ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهِ الطَّوَافَ بِالْبَيْتِ، وَإِنْ حَبَسَهُ شَيْءٌ، أَوْ عَرَضَ لَهُ، فَقَدْ قَضَى اللهُ حَجَّةُ.
উরওয়া ইবনে যুবাইর (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: যে ব্যক্তি [হজ সম্পন্ন করে] প্রস্থান করেছে, আল্লাহ তার হজ পূরণ করে দিয়েছেন। কেননা, যদি কোনো কিছু তাকে আটকে না রাখে, তবে তার জন্য এটাই উপযুক্ত যে, বাইতুল্লাহর তাওয়াফ (তাওয়াফে বিদা) যেন হয় তার শেষ কাজ। আর যদি কোনো কিছু তাকে আটকে রাখে বা তার সামনে কোনো বাধা আসে, তবুও আল্লাহ তার হজ পূরণ করে দিয়েছেন।

মুওয়াত্তা মালিক (1082)