1075 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن أَبِي الزُّبَيْرِ الْمَكِّيِّ، أَنَّهُ قَالَ: لَقَدْ رَأَيْتُ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ يَطُوفُ بَعْدَ صَلاَةِ الْعَصْرِ، ثُمَّ يَدْخُلُ حُجْرَتَهُ، فَلاَ أَدْرِي مَا يَصْنَعُ.
আবু যুবাইর আল-মাক্কী (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেছেন: আমি আবদুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে আসরের সালাতের পর তাওয়াফ করতে দেখেছি। এরপর তিনি তাঁর কক্ষে প্রবেশ করতেন, কিন্তু আমি জানতাম না তিনি সেখানে কী করতেন।

মুওয়াত্তা মালিক (1075)