أَخْبَرَنَا أَبُو الْمُغِيرَةِ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ عَنْ الزُّهْرِيِّ حَدَّثَنِي ابْنُ حَزْمٍ عَنْ عُرْوَةَ عَنْ بُسْرَةَ بِنْتِ صَفْوَانَ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَتَوَضَّأُ الرَّجُلُ مِنْ مَسِّ الذَّكَرِ

تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح
৭৪৭. বুসরাহ বিনতে সাফওয়ান রাদ্বিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন: “পুরুষাঙ্গ স্পর্শ করলে ওযু করতে হবে।“[1]

[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।

তাখরীজ: তাহাবী, শারহু মা’আনিল আছার ১/৭২; আর এ বুসরাহ বিনতে সাফওয়ানের হাদীসটি আমরা পূর্ণাঙ্গ তাখরীজ করেছি সহীহ ইবনু হিব্বান নং ১১১২-১১১৭; মাওয়ারিদুয যাম’আন নং ২১১-২১৪ এ টীকাসহ। (নাসাঈ ১৬৪, ৪৪৫, ৪৪৬; ইবনু মাজাহ ৪৭৯; তিরমিযী বাইহাকী আল কুবরা ১/১২৯, ১৩২ নং ৫০৫; আল খিলাফিয়্যাত ২/২২৯; তাবারানী, আল কাবীর ২৪/১৯৪ নং ৪৮৮। এছাড়া এর মুতাবিয়াত বর্ণনা রয়েছে অনেক। দেখুন, ফাতহুল মান্নান হা/৭৬৯ এর টীকা।- অনুবাদক)।

সুনান আদ-দারিমী (747)