أَخْبَرَنَا الْحَكَمُ بْنُ الْمُبَارَكِ حَدَّثَنَا مَالِكٌ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُسْلِمُ أَوْ الْمُؤْمِنُ فَغَسَلَ وَجْهَهُ خَرَجَتْ مِنْ وَجْهِهِ كُلُّ خَطِيئَةٍ نَظَرَ إِلَيْهَا بِعَيْنِهِ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتْ مِنْ يَدَيْهِ كُلُّ خَطِيئَةٍ بَطَشَتْهَا يَدَاهُ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ حَتَّى يَخْرُجَ نَقِيًّا مِنْ الذُّنُوبِ
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح
تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده صحيح
৭৪১. আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন মুসলিম বা মু’মিন বান্দা ওযু করে, আর সে মুখমণ্ডল ধৌত করে, তখন সে তার চোখের নজরের মাধ্যমে যে সকল গুনাহ করেছিল, সেই সমস্ত গুনাহ তার মুখমণ্ডল হতে পানির সাথে কিংবা পানির শেষ বিন্দুর সাথে বের হয়ে যায়। আবার যখন সে তার হাতদু’টি ধৌত করে, তখন হাত দিয়ে ধরার মাধ্যমে যে গুনাহ সে করেছিল, সেই সমস্ত গুনাহ পানির সাথে কিংবা পানির শেষ বিন্দুর সাথে বের হয়ে যায়। এমনকি এভাবে সে সমস্ত গুনাহ হতে পবিত্র হয়ে যায়।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।
তাখরীজ: আমরা এর তাখরীজ পূর্ণ করেছি সহীহ ইবনু হিব্বান নং ১০৪০ এ। ( আহমাদ ২/৩০৩ নং ৮০০৭; সহীহ মুসলিম ২৪৪; সহীহ ইবনু খুযাইমাহ নং ৪; তিরমিযী ২, তিরমিযী বলেন: এ হাদীসটি হাসান সহীহ; আব্দুর রাযযাক নং ১৫৫; মালিক, মুয়াত্বা- ফাতহুল মান্নান, হা/৭৬৩ এর টীকা দ্র:- অনুবাদক।)

সুনান আদ-দারিমী (741)