أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَسَّانَ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ حَدَّثَنَا حَبَّانُ بْنُ وَاسِعٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمٍ الْمَازِنِيِّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِالْجُحْفَةِ فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا ثُمَّ غَسَلَ يَدَيْهِ ثَلَاثًا ثُمَّ مَسَحَ رَأْسَهُ وَغَسَلَ رِجْلَيْهِ حَتَّى أَنْقَاهُمَا ثُمَّ مَسَحَ رَأْسَهُ بِمَاءٍ غَيْرِ فَضْلِ يَدَيْهِ قَالَ أَبُو مُحَمَّد يُرِيدُ بِهِ تَفْسِيرَ مَسْحِ الْأَوَّلِ

تحقيق الشيخ حسين سليم أسد الداراني :إسناده ضعيف فيه ابن لهيعة
৭৩২. যায়িদ ইবনু আসিম আল মাযিন্নী বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জুহফাহ নামক স্থানে ওযু করতে দেখেছি। তিনি কুলি করলেন এবং নাকে পানি দিলেন, তারপর তিনবার মুখমণ্ডল ধৌত করলেন, এরপর তিনবার তাঁর দু’হাত ধৌত করলেন। তারপর তিনি মাথা মাসেহ্ করলেন এবং তাঁর পা দু’টি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করলেন। তারপর ভেজা হাতে আদ্রতা দ্বারা মাথা মাসেহ না করে (নতুনভাবে) পানি নিয়ে মাথা মাসেহ করলেন। আবু মুহাম্মদ বলেন: এ (মাথা মাসেহের পুনরায় কথা উল্লেখ করা) এর উদ্দেশ্য হলো প্রথম বারের মাথা মাসেহের ব্যাখ্যা দেয়া।[1]

[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ। এতে ইবনু লাহিয়া’হ রয়েছে। (আর হাদীসটি সহীহ যা মুসলিমে বর্ণিত হয়েছে যেমন তাখরীজে উল্লেখিত হয়েছে-অুনবাদক)।

তাখরীজ: সহীহ মুসলিম ২৩৬; আহমাদ ৪/৪১; আবু দাউদ ১২০; তিরমিযী ৩৫, তিরমিযী বলেন: হাদীসটি হাসান সহীহ; তবে আব্দুল্লাহ ইবনু যায়দ থেকে সহীহ সূত্রে একথাটুকু নেই: ‘তারপর ভেজা হাতে আদ্রতা দ্বারা মাথা মাসেহ না করে (নতুনভাবে) পানি নিয়ে মাথা মাসেহ করলেন’। আর সেটির তাখরীজ গত হয়েছে ৭২১ নং এ (যা আমাদের ক্রমিকে যা ৭১৭ নং-অনুবাদক)।

সুনান আদ-দারিমী (732)