أَخْبَرَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ عَنْ بِلَالِ بْنِ الْحَارِثِ عَنْ أَبِيهِ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَسْخُ الْحَجِّ لَنَا خَاصَّةً أَمْ لِمَنْ بَعْدَنَا قَالَ بَلْ لَنَا خَاصَّةً
১৮৯২. বিলাল ইবনুল হারিস (রহঃ) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ্! হজ্জের ইহরাম বাঁধার পর তা উমরায় পরিবর্তন করার সুযোগ কি কেবল আমাদের জন্য, নাকি তা আমাদের পরবর্তী লোকেরাও করতে পারবে? তিনি বলেন: “বরং তা বিশেষভাবে আমাদেরই জন্য।“[1]

[1]তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সম্পর্কে ইমাম আহমাদ বলেন: এর সনদ মা’রুফ (পরিচিত) নয়।’ ফলে এ হাদীসটি মুনকার।

তাখরীজ: আবূ দাউদ, মানাসিক১৮০৮; আহমাদ৩/৪৬৯; তাবারাণী, আল কাবীর ১/৩৭০নং১১৩৮; হাকিম৩/৫১৭; নাসাঈ, কুবরানং৩৭৯০; ইবনু আব্দুল বারর, আত তামহীদ ৮/৩৫৭।

সুনান আদ-দারিমী (1892)