أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ ابْنِ الْمُنْكَدِرِ عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ التَّيْمِيِّ عَنْ أَبِيهِ قَالَ كُنَّا مَعَ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ فِي سَفَرٍ فَأُهْدِيَ لَهُ طَيْرٌ وَهُمْ مُحْرِمُونَ وَهُوَ رَاقِدٌ فَمِنَّا مَنْ أَكَلَ وَمِنَّا مَنْ تَوَرَّعَ فَاسْتَيْقَظَ طَلْحَةُ فَأَخْبَرُوهُ فَوَفَّقَ مَنْ أَكَلَهُ وَقَالَ أَكَلْنَاهُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
১৮৬৬. মুয়ায ইবন আবদুর রহমান তায়মী তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ ‘আমরা তালহা ইবন উবাইদুল্লাহর সঙ্গে কোনো এক সফরে ছিলাম। আর তারা সকলে ছিলেন মুহরিম, এমতাবস্থায় তাকে একটি পাখি হাদিয়া দেওয়া হলো। সেই সময় তিনি নিদ্রারত ছিলেন। আমাদের মধ্যে কেউ তা আহার করলো আর কেউ তা আহার করা হতে বিরত রইল। ইত্যবসরে তালহা রাদ্বিয়াল্লাহু আনহু নিদ্রা থেকে জাগলেন। যারা তা খেয়েছিলেন, তিনি তাদের সমর্থন করলেন এবং বললেন: (মুহরিম অবস্থায়) আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে আহার করেছি।[1]

[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ সহীহ।

তাখরীজ: মুসলিম, হাজ্জ ১১৯৭;

আমরা এর পূর্ণ তাখরীজ দিয়েছি সহীহ ইবনু হিব্বান নং ১৩৬, ৩৯৬৭, ৩৯৬৯ ও মুসনাদুল হুমাইদী নং ৮০১ তে।

সুনান আদ-দারিমী (1866)