2489 - حَدَّثَنَا أَبُو عَلِيٍّ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْحَسَنِ ثَنَا بِشْرُ بْنُ مُوسَى ثَنَا الْحُمَيْدِيُّ ثَنَا سُفْيَانُ قَالَ قُلْتُ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ عَنْ عَائِشَةَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ فَسَكَتَ سَاعَةً ثُمَّ قَالَ نَعَمْ

رَوَاهُ مُسْلِمٌ عَنْ عَلِيِّ بْنِ حُجْرٍ وَابْنِ أَبِي عُمَرَ
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। (সুফিয়ান বলেন) আমি আবদুর রহমান ইবনু কাসিমকে জিজ্ঞেস করলাম, আপনি কি আপনার পিতাকে আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সূত্রে বর্ণনা করতে শুনেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোযা অবস্থায় তাঁকে চুম্বন করতেন? তিনি কিছুক্ষণ নীরব থাকলেন, অতঃপর বললেন, ‘হ্যাঁ’।

আল-মুসনাদ আল-মুস্তাখরাজ `আলা সহীহ মুসলিম (2489)