2438 - حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّصِيبِيُّ ثَنَا الْحَارِثُ بْنُ أَبِي أُسَامَةَ ثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ ثَنَا ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرًا يَقُولُ اعْتَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم نِسَاءَهُ شَهْرًا فَخرج صبح تسع وَعِشْرُونَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا أَصْبَحْنَا مِنْ تِسْعٍ وَعِشْرِينَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ ثُمَّ صَفَّقَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَيْهِ ثَلَاثًا مرَّتَيْنِ الْأَصَابِع كلهَا وَالثَّالِث تِسْعٌ مِنْهَا

رَوَاهُ مُسْلِمٌ عَنْ هَارُونَ عَنْ رَوْحٍ
জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর স্ত্রীদের থেকে এক মাসের জন্য দূরে রইলেন। এরপর তিনি ঊনত্রিশতম দিনের সকালে (তাদের নিকট) বের হলেন। তখন উপস্থিত লোকদের মধ্যে কেউ কেউ বললেন, ’ইয়া রাসূলাল্লাহ! আজ তো আমরা কেবল ঊনত্রিশ দিন পূর্ণ করেছি।’ তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ’মাস ঊনত্রিশ দিনেও হয়।’ অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনবার তাঁর হাত দিয়ে ইশারা করলেন: দুইবার (মুঠো খুলে) সমস্ত আঙ্গুলই দেখালেন, আর তৃতীয়বার তার থেকে নয়টি (আঙ্গুল) দেখালেন।

আল-মুসনাদ আল-মুস্তাখরাজ `আলা সহীহ মুসলিম (2438)