1283 - حَدَّثَنَا أَبُو بَكْرٍ الطَّلْحِيُّ ثَنَا عُبَيْدُ بْنُ غَنَّامٍ ثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ عَنِ ابْنِ عَجْلانَ عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا قَعَدَ يَدْعُو وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخْذِهِ الْيُمْنَى وَيَدَهُ الْيُسْرَى عَلَى فَخْذِهِ الْيُسْرَى وَأَشَارَ بِأُصْبُعِهِ السَّبَّابَةِ قَالَ وَوضع إِبْهَامَهُ عَلَى أُصْبُعِهِ الْوُسْطَى وَيُلْقِمُ كَفَّهُ الْيُسْرَى رُكْبَتَهُ

رَوَاهُ مُسْلِمٌ عَنْ أَبِي بَكْرِ
আবদুল্লাহ ইবনে যুবায়ের (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন (সালাতের বৈঠকে) বসে দু’আ করতেন (বা তাশাহহুদ পড়তেন), তখন তিনি তাঁর ডান হাত তাঁর ডান উরুর উপর রাখতেন এবং তাঁর বাম হাত তাঁর বাম উরুর উপর রাখতেন। আর তিনি তাঁর শাহাদাত অঙ্গুলি দ্বারা ইশারা করতেন।



বর্ণনাকারী বলেন, তিনি (ডান হাতের) বৃদ্ধাঙ্গুলি তাঁর মধ্যমাঙ্গুলির উপর স্থাপন করতেন এবং তাঁর বাম হাতের তালু তাঁর বাম হাঁটুতে স্থাপন করতেন (যেন হাঁটুটিকে জড়িয়ে ধরতেন)।

আল-মুসনাদ আল-মুস্তাখরাজ `আলা সহীহ মুসলিম (1283)