8117 - حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: أَنْبَأَ ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي ابْنُ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا لَمْ يَجِدْ شَيْئًا يُنْبَذُ لَهُ فِيهِ، نُبِذَ فِي تَوْرٍ مِنْ حِجَارَةٍ»
জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য যখন নবীয তৈরি করার মতো (উপযুক্ত) কোনো পাত্র পাওয়া যেত না, তখন পাথরের তৈরি একটি পাত্রে (তাওরে) নবীয তৈরি করা হতো।

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (8117)