7799 - حَدَّثَنَا أَبُو يُوسُفَ الْفَارِسِيُّ، قَالَ: ثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، قَالَ: ثَنَا هَمَّامُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحَّى بِكَبْشَيْنِ، أَمْلَحَيْنِ، أَقْرَنَيْنِ، فَوَضَعَ رِجْلَهُ عَلَى صَفْحَتِهِمَا، وَذَبَحَهُمَا بِيَدِهِ، وَسَمَّى، وَكَبَّرَ»
আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা-কালো মিশ্রিত বর্ণের ও শিং-বিশিষ্ট দুটি ভেড়া কুরবানি করেছিলেন। অতঃপর তিনি তাঁর পা সে দুটির পার্শ্বদেশে স্থাপন করলেন এবং নিজ হাতে সে দুটি যবেহ করলেন। তিনি (যবেহ করার সময়) বিসমিল্লাহ ও তাকবীর বললেন।

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (7799)