7729 - حَدَّثَنَا الصَّغَانِيُّ، قَالَ: ثَنَا حَسَنُ بْنُ مُوسَى، قَالَ: أَنْبَأَ شُعْبَةُ، قَالَ: قَتَادَةُ، أَخْبَرَنِي قَالَ: سَمِعْتُ عُقْبَةَ بْنَ صُهْبَانَ، يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: « نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ، الْخَذْفِ» ، وَقَالَ: «إِنَّهُ لَا يَنْكَأُ الْعَدُوَّ -[46]-، وَلَا يَقْتُلُ الصَّيْدَ، وَإِنَّهُ يَكْسِرُ السِّنَّ، وَيَفْقَأُ الْعَيْنَ» ،
আব্দুল্লাহ ইবনু মুগাফফাল আল-মুযানী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ’খাযফ’ (আঙ্গুলের সাহায্যে নুড়ি পাথর নিক্ষেপ) করতে নিষেধ করেছেন।



আর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "নিশ্চয়ই তা শত্রুকে আঘাত করে না এবং শিকারকেও হত্যা করে না। বরং তা দাঁত ভেঙে দেয় এবং চোখ নষ্ট করে দেয়।"

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (7729)