772 - حَدَّثَنَا يُوسُفُ الْقَاضِي قَالَ: ثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ قَالَ: ثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ قَالَ: ثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ قَالَ: ثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ الْحُوَيْرِثِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مِنَ الْخَلَاءِ، ثُمَّ طَعِمَ فَقِيلَ أَلَا تَتَوَضَّأُ؟ فَقَالَ: « إِنِّي لَا أُرِيدُ أَنْ أُصَلِّيَ فَأَتَوَضَّأَ»
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৌচাগার (প্রাকৃতিক প্রয়োজন) সেরে বের হলেন, অতঃপর খাবার খেলেন। তখন তাঁকে জিজ্ঞেস করা হলো, আপনি কি ওযু করবেন না? তিনি বললেন, "আমি তো সালাত আদায় করার ইচ্ছা করিনি যে ওযু করব।"

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (772)