7533 - حَدَّثَنَا الْغَزِّيُّ، قَالَ: ثنا الْفِرْيَابِيُّ، قَالَ: ثنا سُفْيَانُ، قَالَ: سَمِعْتُ مُحَارِبَ بْنَ دِثَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: « نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَطْرُقَ أَهْلَهُ لَيْلًا أَوْ يُخَوِّنَهُمْ أَوْ يَلْتَمِسَ عَثَرَاتِهِمْ» كَذَا رَوَاهُ وَكِيعٌ، وَعَبْدُ الرَّحْمَنِ: «أَوْ يُخَوِّنَهُمْ»
জাবির ইবনু আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সফর থেকে ফিরে) রাতে অপ্রত্যাশিতভাবে তার পরিবারের নিকট পৌঁছাতে, অথবা তাদের প্রতি সন্দেহ পোষণ করতে, অথবা তাদের গোপন ভুল-ত্রুটি খুঁজে বেড়াতে নিষেধ করেছেন।

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (7533)