6596 - حَدَّثَنَا أَبُو دَاوُدَ السِّجْزِيُّ، قثنا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قثنا حَمَّادٌ، قَالَ: أنبأ ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُغِيرُ عِنْدَ صَلَاةِ الصُّبْحِ، وَكَانَ يَسْتَمِعُ فَإِذَا اسْتَمَعَ أَذَانًا أَمْسَكَ وَإِلَّا أَغَارَ»
আনাস ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাযের সময় (কোনো এলাকায়) আক্রমণ পরিচালনা করতেন। তিনি মনোযোগ দিয়ে শুনতেন। যদি তিনি আযান শুনতে পেতেন, তবে আক্রমণ করা থেকে বিরত থাকতেন। অন্যথায় তিনি আক্রমণ করতেন।
মুস্তাখরাজ আবী আওয়ানাহ (6596)