651 - أَخْبَرَنَا الرَّبِيعُ قَالَ: أنبا الشَّافِعِيُّ قَالَ: أنبا سُفْيَانُ، بِإِسْنَادِهِ، عَنْ عَمِّهِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ " أَنَّهُ شَكَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلَ يُخَيَّلُ إِلَيْهِ فِي الصَّلَاةِ، فَقَالَ: «لَا يَنْفَتِلُ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا»
আব্দুল্লাহ ইবনে যায়েদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন ব্যক্তির বিষয়ে অভিযোগ করলেন, যার সালাত আদায়ের সময় (অযুর ব্যাপারে) সংশয় সৃষ্টি হয়। তখন তিনি বললেন: ‘সে যেন (সালাত থেকে) ফিরে না যায়, যতক্ষণ না সে শব্দ শুনতে পায় অথবা গন্ধ অনুভব করে।’

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (651)