5487 - حَدَّثَنِي جُنَيْدُ بْنُ حَكِيمٍ الْبَغْدَادِيُّ، قثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ الرَّقِّيُّ، قثنا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ مَعْبَدِ بْنِ نُبَاتَةَ الْجُشَمِيِّ، عَنْ نُعَيْمٍ الْمُجْمِرِ، عَنِ ابْنِ الْمُسَيِّبِ، عَنْ مَعْمَرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: « لَا يَحْتَكِرُ إِلَّا خَاطِئٌ» فَقُلْتُ لِمَعْمَرٍ: وَأَنْتَ تَحْتَكِرُ، قَالَ: هُوَ ذَنْبٌ وَأَسْتَغْفِرُ اللَّهَ،
মা’মার ইবনে আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: "পাপী ছাড়া আর কেউ (খাদ্যদ্রব্য) গুদামজাত (মজুদদারী) করে না।"



(বর্ণনাকারী বলেন) আমি মা’মার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে জিজ্ঞেস করলাম: আপনিও কি গুদামজাত করেন? তিনি বললেন: এটি একটি পাপ, আর আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি।

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (5487)