5312 - حَدَّثَنَا يُوسُفُ بْنُ سَعِيدٍ، قثنا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: سَمِعْتُ نَافِعًا، قَالَ: قَالَ ابْنُ عُمَرَ بَعَثَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قَتْلِ الْكِلَابِ فَكُنْتُ فِيمَنْ بُعِثَ، فَقَتَلْنَا الْكِلَابَ، حَتَّى وَجَدْنَا امْرَأَةً قَدِمَتْ مِنَ الْبَادِيَةِ، فَقَتَلْنَا كَلْبَهَا "
ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুকুর হত্যার নির্দেশ দিয়ে লোক পাঠালেন। আমিও প্রেরিত সেই লোকদের মধ্যে ছিলাম। আমরা কুকুরগুলো হত্যা করছিলাম। (এক পর্যায়ে) আমরা একজন গ্রাম্য মহিলাকে পেলাম, যিনি এইমাত্র (মরু অঞ্চল থেকে) এসেছেন, অতঃপর আমরা তার কুকুরটিকেও হত্যা করে ফেললাম।
মুস্তাখরাজ আবী আওয়ানাহ (5312)