5108 - حَدَّثَنَا أَبُو دَاوُدَ السِّجْزِيُّ، نا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، ح وَحَدَّثَنِي ابْنُ الْوَلِيدِ، قثنا ابْنُ رُمْحٍ، قثنا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَنْجٍ، عَنِ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ « دَفَعَ إِلَى يَهُودِ خَيْبَرَ نَخْلَ خَيْبَرَ وَأَرْضَهَا عَلَى أَنْ يَعْتَمِلُوهَا مِنْ أَمْوَالِهِمْ وَلِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَطْرُ ثَمَرِهَا»
ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয়ই নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের খেজুর গাছ এবং সেখানকার ভূমি খায়বারের ইহুদিদের হাতে এই শর্তে অর্পণ করেছিলেন যে, তারা তাদের নিজেদের সম্পদ দ্বারা সেগুলোর পরিচর্যা করবে (চাষাবাদ করবে)। আর তার উৎপাদিত ফলের অর্ধেক অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য থাকবে।
মুস্তাখরাজ আবী আওয়ানাহ (5108)