4991 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قثنا أَيُّوبُ الدِّمَشْقِيُّ، قثنا أَيُّوبُ بْنُ سُوَيْدٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ أَبَاهُ، قَالَ: « قَدْ رَأَيْتُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ابْتَاعُوا الطَّعَامَ جُزَافًا يُضْرِبُونَ فِي أَنْ يَبِيعُوا فِي مَكَانِهِمْ وَذَلِكَ حَتَّى يُؤْوُهُ إِلَى رِحَالِهِمْ»
আবদুল্লাহ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখেছি যে, যখন লোকেরা অনুমান করে (পরিমাণ না মেপে) খাদ্যশস্য ক্রয় করতো, তখন তাদেরকে সেই স্থানেই তা বিক্রি করতে বারণ করা হতো; যতক্ষণ না তারা তা নিজেদের আস্তানায় (বাসস্থানে) নিয়ে যেতো।

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (4991)