4980 - حَدَّثَنَا الرَّبِيعُ، قثنا الشَّافِعِيُّ، قَالَ: أنبا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ -[282]- دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: أَمَّا الَّذِي نَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهُوَ الطَّعَامُ أَنْ يُبَاعَ حَتَّى يَقْبَضَ " قَالَ ابْنُ عَبَّاسٍ بِرَأْيِهِ وَلَا أَحْسَبُ كُلَّ شَيْءٍ إِلَّا مِثْلَهُ.
ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন, তা হলো খাদ্যদ্রব্য— যতক্ষণ না তা কব্জা করা হয়, ততক্ষণ পর্যন্ত তা বিক্রি করা। ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) স্বীয় অভিমত ব্যক্ত করে বলেন, খাদ্যদ্রব্যের মতো অন্য সব জিনিসকেও আমি একই মনে করি (অর্থাৎ, সমস্ত জিনিসের ক্ষেত্রেও কব্জা করার পূর্বে বিক্রি নিষিদ্ধ)।
মুস্তাখরাজ আবী আওয়ানাহ (4980)