4190 - حَدَّثَنَا حَمْدَانُ بْنُ الْجُنَيْدِ، قَثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ سُفْيَانَ، وَابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: « إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى طَعَامٍ، فَلْيُجِبْ، فَإِنْ شَاءَ طَعِمَ، وَإِنْ شَاءَ تَرَكَ»
আবু যুবাইর (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যখন তোমাদের কাউকে খাবারের জন্য দাওয়াত দেওয়া হয়, তখন সে যেন সেই দাওয়াত গ্রহণ করে। এরপর সে চাইলে খেতে পারে এবং চাইলে বর্জন করতে পারে (না খেয়ে থাকতে পারে)।
মুস্তাখরাজ আবী আওয়ানাহ (4190)