3974 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ شَيْبَانَ، قَثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: « لَا تُسَافِرُوا بِالْقُرْآنِ إِلَى أَرْضِ الْعَدُوِّ، فَإِنِّي أَخَافُ أَنْ يَنَالَهُ الْعَدُوُّ»
ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা কুরআন নিয়ে শত্রুদের এলাকায় সফর করবে না, কারণ আমি আশঙ্কা করি যে, শত্রুরা তা হস্তগত করতে পারে।

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (3974)