382 - حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ: حَدَّثَنِي شُعْبَةُ ح، وَحَدَّثَنَا يُونُسُ بْنُ حَبِيبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، سَمِعْتُ أَبَا عُبَيْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ: قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَرْبَعٍ فَقَالَ: « إِنَّ اللَّهَ لَا يَنَامُ وَلَا يَنْبَغِي لَهُ أَنْ يَنَامَ، يَخْفِضُ الْقِسْطَ وَيَرْفَعُهُ، يَرْفَعُ إِلَيْهِ عَمَلَ النَّهَارِ قَبْلَ اللَّيْلِ، وَعَمَلَ اللَّيْلِ قَبْلَ النَّهَارِ» قَالَ: أَبُو دَاوُدَ: عَمَلَ النَّهَارِ بِاللَّيْلِ وَعَمَلَ اللَّيْلِ بِالنَّهَارِ
আবু মূসা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,



রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মাঝে চারটি বিষয় সম্পর্কে দাঁড়িয়ে বললেন: “নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না এবং তাঁর জন্য ঘুমানো শোভনীয়ও নয়। তিনি (আল্লাহ) ইনসাফের মানদণ্ডকে নামিয়ে দেন এবং উঠিয়ে নেন। রাত আসার পূর্বে দিনের আমলসমূহ তাঁর নিকট পৌঁছানো হয় এবং দিন আসার পূর্বে রাতের আমলসমূহ তাঁর নিকট পৌঁছানো হয়।”



(আবু দাউদ বলেন: দিনের আমল রাতে এবং রাতের আমল দিনে।)

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (382)