3497 - حَدَّثَنَا يُوسُفُ، نَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، نَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ: صَلَّى بِنَا ابْنُ عُمَرَ بِجَمْعٍ الْمَغْرِبَ ثَلَاثًا، فَلَمَّا سَلَّمَ قَامَ فَصَلَّى الْعِشَاءَ رَكْعَتَيْنِ «وَحَدَّثَ أَنَّ النَّبِيَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِهِمْ فِي ذَلِكَ الْمَكَانِ»
সাঈদ ইবনে জুবাইর (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) জাম’ (মুযদালিফা)-তে আমাদেরকে মাগরিবের তিন রাকআত সালাত পড়ালেন। যখন তিনি সালাম ফিরালেন, তখন দাঁড়ালেন এবং ইশার দুই রাকআত সালাত আদায় করলেন। আর তিনি বর্ণনা করলেন যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থানে (মুযদালিফায়) সাহাবীগণকে নিয়ে সালাত আদায় করেছিলেন।

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (3497)