3214 - حَدَّثَنَا يُوسُفُ، نَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، نَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ قَالَ:، سَمِعْتُ ابْنَ عُمَرَ سُئِلَ عَنْ شَيْءٍ مِنْ أَمْرِ الصَّفَا وَالْمَرْوَةِ، فَقَالَ: «قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا، وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ، وَطَافَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ سَبْعًا» وَ {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ} [الأحزاب: 21]
ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, সাফা ও মারওয়ার কিছু বিষয় সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (মক্কায়) আগমন করলেন, অতঃপর তিনি বাইতুল্লাহ সাতবার তাওয়াফ করলেন, মাকামে ইবরাহীমের পেছনে দু’রাক’আত সালাত আদায় করলেন, আর সাফা ও মারওয়ার মাঝে সাতবার সাঈ করলেন। আর (আল্লাহ্‌ বলেছেন): "অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।" [সূরা আহযাব: ২১]

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (3214)