2889 - حَدَّثَنَا الصَّاغَانِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا نَافِعُ بْنُ يَزِيدَ أَنَّ ابْنَ الْهَادِ حَدَّثَهُ، أَنَّ إِبْرَاهِيمَ بْنَ مُحَمَّدٍ حَدَّثَهُ، عَنْ أَبِيْ سَلَمَةَ،، عَنْ عَائِشَةَ قَالَ: «إِنْ كَانَ لَتَكُونُ عَلَى إِحْدَانَا الْأَيَّامُ مِنْ رَمَضَانَ فَمَا نَسْتَطِيعُ أَنْ نَقْضِيَهَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى يَدْخُلَ عَلَيْنَا شَعْبَانُ»
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের মধ্যে কারো কারো রমযানের কিছু দিনের (ফরয) রোযা ছুটে যেত। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে থাকা অবস্থায় তা কাযা করতে পারতাম না, যতক্ষণ না আমাদের উপর শাবান মাস এসে যেত।
মুস্তাখরাজ আবী আওয়ানাহ (2889)