2537 - حَدَّثَنَا أَبُو إِسْمَاعِيلَ، حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: « نَحْنُ الْآخِرُونَ السَّابِقُونَ، بَيْدَ أَنَّهُمْ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا، وَأُوتِينَاهُ مِنْ بَعْدِهِمْ، فَهَذَا الْيَوْمُ اخْتَلَفُوا فِيهِ - يَعْنِي يَوْمَ الْجُمُعَةِ - فَهَدَانَا اللَّهُ لَهُ، فَالنَّاسُ فِيهِ تَبَعٌ، الْيَهُودُ غَدًا، وَالنَّصَارَى بَعْدَ غَدٍ»
আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
আমরাই সর্বশেষ জাতি, আমরাই (মর্যাদায়) অগ্রগামী। যদিও আমাদের পূর্বে তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল এবং আমাদের কিতাব দেওয়া হয়েছে তাদের পরে। তারা এই দিনটি (অর্থাৎ জুমার দিন) সম্পর্কে মতভেদ করেছিল। অতঃপর আল্লাহ আমাদেরকে এর জন্য পথ প্রদর্শন করেছেন। তাই মানুষ এক্ষেত্রে আমাদের অনুগামী; ইহুদিরা (তাদের ইবাদতের দিন হিসেবে গ্রহণ করেছে) আগামীকালকে (শনিবার) এবং নাসারারা (খ্রিস্টানরা গ্রহণ করেছে) তার পরের দিনকে (রবিবার)।

মুস্তাখরাজ আবী আওয়ানাহ (2537)